জাদেজার জাদুবলে বশীভূত শ্রীলঙ্কা, বিরাটের শততম-তে বিরাট জয় ভারতের
এ যেন জাদেজার জাদুবলে বশীভূত হয়ে শ্রীলঙ্কার নাস্তানাবুদ
হওয়ার গল্প, আত্মসমর্পণের কাহিনী । কিংবা বলা যেতে পারে জাদেজার ক্রিকেটীয় আভিজাত্যে শ্রীলঙ্কার করুণভাবে বশ্যতা স্বীকার । জাদেজার পাশাপাশি পুরো দলটিই প্রতিটা ডিপার্টমেন্টে টিক করতে পেরেছে বলা চলে । যেমন ব্যাট হাতে দাপট দেখাতে পেরেছে তেমনই বল হাতে আগুন ঝড়িয়েছে । ভারতীয় দল যে কতটা শক্তশালী এটা একটা সামান্য নমুনা হতে পারে । সামান্য একারণেই যে প্রতিপক্ষ হিসাবে শ্রীলঙ্কা ভারতের তুল্য নয় । তবুও ভারতীয় উপমহাদেশের আবহাওয়াতে শ্রীলঙ্কা এবং ভারত দুটোই দল সমান সুযোগ পায় । দুটি দলের দক্ষতার পার্থক্য এখানেই প্রমাণিত । তিনদিনের মধ্যেই টেস্ট ম্যাচ জয় তাও এক ইনিংস এবং ২২২ রানে- অবিশ্বাস্য । টেস্ট ম্যাচে ফলোঅন- নিতান্তই লজ্জার তাও যদি আবার হার এরকম হয় । শ্রীলঙ্কা টিমকে এই আঘাত সামলে সামনের দিকে তাকাতেই হবে । টসে জিতে ভারত প্রথম ব্যাট করতে নেমে জাদেজার অপরাজিত সেল্ফলেস ১৭৫*, ঋষভ পন্তের আকর্ষনীয় ৯৬, রবি অশ্বিনের ৬১ এবং হনুমা বিহারীর ৫৮ রানের দৌলতে ভারত পৌঁছে যায় ৫৭৪-৮ রানের এক ম্যামথ টোটালের
দিকে । জবাবে মুখ থুবরে পরে শ্রীলঙ্কা দল । পথুম নিশাঙ্কার
অপরাজিত ৬১* রান ছাড়া বলার মতো কোনো যোগদান দিতে পারেনি লঙ্কানরা । কার্যতই, প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা । বল হাতেও লঙ্কানদের মায়াজালে জড়িয়ে নেন স্বয়ং জাদ্দু নিজেই । পাঁচ উইকেট তুলে নেন প্রথম ইনিংসে । ফলোঅন দেয় ভারতীয় দল । দ্বিতীয় বার ব্যাট করতে নেমেও একইভাবে ধরাসায় দিমুথরা । মাত্র ১৭৮ রানেই শেষ হয়ে যায় তারা । ডিকওয়েল্লা করেন ৫১ রান । চারটে করে উইকেট নেন জাদেজা এবং অশ্বিন, দুটো উইকেট নেন মোহাম্মদ সামি । এহেন একতরফা জয় ভারত কবে পেয়েছিল তা ছিল ইতিহাসেই । টেষ্টের অধিনায়ক হিসেবে রোহিতের শুরুটা মনে রাখার মতো । সাথেই ভারতীয় ক্রিকেট আইকন বিরাটের শততম টেস্ট ম্যাচ ভারতীয় সমর্থকদের কাছে স্মরনীয় হয়ে থাকবে । তেমনই লঙ্কানদের কাছে হয়ে থাকবে এক আতঙ্ক- তার প্রমাণ পোস্ট ম্যাচ শো'তে লঙ্কান অধিনায়ক করুনারাত্নের করুন কণ্ঠস্বর । মোহালিতে এক ইনিংস এবং ২২২ রানের বড় জয়ের পর ভারত এবং ভারতীয় সমর্থকদের এখন লক্ষ্য বেঙ্গালুরুর পিঙ্ক বল টেস্ট ম্যাচ ।
স্কোর
কার্ড :
প্রথম ইনিংস :
ভারতীয় ক্রিকেট দল :
৫৭৪-৮ (১২৯.২ ওভার)
রবীন্দ্র জাদেজা ১৭৫ (২২৮)*
ঋষভ পন্ত ৯৬(৯৭)
রবিচন্দ্রন অশ্বিন ৬১(৮২)
হানুমা বিহারী ৫৮(১২৮)
লাকমাল : ২৫-১-৯০-২
শ্রীলঙ্কান ক্রিকেট দল :
১৭৪-১০ (৬৫ ওভার)
পাথুম নিশাঙ্কা ৬১(১৩৩)*
জাদেজা : ১৩-৪-৪১-৫
দ্বিতীয় ইনিংস :
শ্রীলঙ্কা : ১৭৮-১০ (ফলোঅন)
নিরশান ডিকওয়েলা ৫১(৮১)*
রবীন্দ্র জাদেজা : ১৬-৫-৪৬-৪
রবিচন্দ্রন অশ্বিন : ২১-৫-৪৭-৪