ভারত বনাম শ্রীলঙ্কা, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ প্রিভিউ
কখন এবং কোথায় ? :
ভারত বনাম শ্রীলঙ্কা, ১ম টি-টোয়েন্টি ম্যাচ,
সন্ধ্যা ৭ ঘটিকায়, লক্ষ্ণৌ
আগামীকাল লক্ষ্ণৌ-এ টিম ইন্ডিয়া সামনা সামনি হতে চলেছে প্রতিবেশী শ্রীলঙ্কার । ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন স্যুইপ করার পর সামান্য কিছু দিনের অন্তরালেই ভারতীয় টিম আবার মাঠে নামতে চলেছে । তবে সদ্যসমাপ্ত সিরিজে অনবদ্য খেলা সুর্যাকুমার যাদব এবং নতুনরূপে অলরাউন্ডার দীপক চাহার ছিটকে গেছেন চোটের কারণে । স্বভাবতই, মাত্র ১৬ জনের স্কোয়াড নিয়েই নামতে হচ্ছে ভারতীয় দলকে । তবে উল্লেখযোগ্য ভাবে দলে ফিরে এসেছেন সঞ্জু স্যামসন । অস্ট্রেলিয়ায় বসতে চলা পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিস্থিতির কথা মাথায় রেখে রোহিত শর্মা ভরসা রাখছেন রাজস্থান রয়ালসের এই অধিনায়কটির ওপর । ঋষভ পন্ত এবং বিরাট কোহলিকে এই ঘরোয়া সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছিল; কাজেই রোহিত শর্মা এখন দেখে নিতে পারবে বেশ কিছু যুব খেলোয়ারকে । ফলতঃ শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন এবং ভেঙ্কটেশ আইয়ারের কাছে আরও একটা সুযোগ রয়েছে ভারতীয় দলে নিজেদের জায়গা মজবুত করার । বিগত সিরিজে ঈশান কিষণের অফ্ ফর্ম ভারতীয় সমর্থকদের কপালে কিঞ্চিৎ ভাঁজ সৃষ্টি করলেও ঋতুরাজ গাইকাওয়াড এবং পকেট ডাইনামাইট ঈশানের ওপরেই ভরসা রাখছেন তারা । জাশপ্রীত বুমরার প্রত্যাবর্তন ভারতীয় দলের বোলিং বিভাগকে আরও বেশি সুদৃঢ় করবে বলাই বাহুল্য । দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজাও । টি-টোয়েন্টিতে ভারত শ্রীলঙ্কা দ্বৈরথে এখনও অবধি ফলাফল ১৪-৭ । এখনও পর্যন্ত ভারতীয় দল লক্ষ্ণৌ-এ মাত্র একটিই টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং জয়লাভ করেছে । সেই ম্যাচে রোহিত শর্মার ১১১ রান ভারতীয় দলকে ১৯৫ রানের বিশাল অঙ্কের পৌঁছে দেয় এবং ভারতীয় দল মাত্র ১২৪ রানেই ওয়েস্ট ইন্ডিজকে আটকে দেয় । তবে গতবার শ্রীলঙ্কা সিরিজে নজর কাড়া প্রবীণ জয়াউইক্রামা, দুষ্মন্ত চামীরা এবং দানুস শনাকাদের ওপরেও বিশেষ নজর থাকবে ।
সম্ভাব্য একাদশ :
১) ঋতুরাজ গায়কওয়াড়
২) ইশান কিশান (উইকেটরক্ষক)
৩) সঞ্জু স্যামসন
৪) শ্রেয়াস আইয়ার
৫) রোহিত শর্মা (অধিনায়ক)
৬) ভেঙ্কটেশ আইয়ার
৭) রবীন্দ্র জাদেজা
৮) হর্ষাল প্যাটেল
৯) রবি বিষ্ণোই
১০) ভুবনেশ্বর কুমার
১১) জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক)
শ্রীলঙ্কান দল :
১) দানুশকা গুনাথিলাকা
২) পথুম নিসাঙ্কা
৩) কামিল মিশারা (উইকেটরক্ষক)
৪) দিনেশ চান্ডিমাল
৫) চারিথ আসালাঙ্কা
৬) দাসুন শানাকা (অধিনায়ক)
৭)চামিকা করুণারত্নে
৮) জেফরি ভ্যান্ডারসে
৯) দুষ্মন্ত চামীরা
১০) প্রবীণ জয়াবিক্রমা
১১) লহিরু কুমারা
টস ভবিষ্যদ্বাণী : যে দল টস জিতবে, আগে বল করতে চাইবে ।
স্কোর পূর্বাভাস: ১৬৫+
বিজয়ীর পূর্বাভাস : IND 70% - 30% SL
যে পাঁচজন খেলোয়াড়ের ওপর বিশেষ নজর থাকবে :
1) রবি বিষ্ণোই
2) ভেঙ্কটেশ আইয়ার
3) ঋতুরাজ গাইকাওয়াড
4) প্রবীণ জয়াবিক্রমা
5) ইশান কিষাণ
_প্রিভিউ রাজেশ মল্লিক
আপনার মতামত কি ? নীচে মন্তব্য করুন.