কোহলির শততমে শতহারা পান্ত, পুজারার উত্তরাধিকারী ভিহারি
?
পাঞ্জাবের
মোহালিতে অনুষ্ঠিত বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচে প্রথমদিনের শেষে ভারত ৩৫৭-
৬ । সকালের শুরু থেকেই ভারত তথা সকল বিশ্বের ক্রিকেট প্রেমিরা নজর রেখেছিলেন ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের খেলায় । তার মুল কারণ অবশ্য বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের শততম ম্যাচের সাক্ষী হয়ে থাকা । বিশিষ্ট ব্যাক্তিতরা যেমন উপস্থিত ছিলেন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাণ-
ভারতীয় দর্শকরা । প্রথম ব্যাটিং করতে নেমে দিনের শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল ভালো স্টার্ট এনে দেন । ৫২ রানের পার্টনারশিপের পর লাহিরু কুমারার বলে অভ্যস্ত পুল-
শট মারতে গিয়ে ২৯ রানে লাকমালের হাতে জমা পরেন অধিনায়ক । মায়াঙ্ক করেন ৩৩ । ৮০-
২ থেকে ভারতের হাল ধরেন হানুমা ভিহারি এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং দুজন মিলে ৯০ রানের পার্টনারশিপ করেন এই ‘
ভি-
ভি’
জুটি । এদিন তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ভিহারি । ৪৫ রানে আউট হন বিরাট এবং অর্ধশত রানের পর ৫৮ রানে প্যাভিলিয়নে ফেরেন ভিহারি । পুজারার ছেড়ে যাওয়া জায়গাটির যোগ্য উত্তরাধিকারী হিসাবে প্রমান করতে এক ধাপ এগিয়ে গেলেন ভিহারি । ২৭ রান করেন নাইট অধিনায়ক শ্রেয়াশ আইয়ার । তারপর পুরোটাই বলা চলে “দ্যা-ঋষভ পান্ত-শো” এবং সাথে জাদেজার অ্যাঙ্কার রোল । অর্ধশত রানের পর ম্যাচের ৭৬ এবং ৭৭ নং ওভার থেকে বিধ্বংসী রণমূর্তি ধারণ করেন ঋষভ । লসিথের ওভারে দুটো চার, দুটো ছয় এবং একটা ডাবল রান মিলিয়ে মোট ২২ টি রান জোড়েন নিজের খাতায় । তারপরেও আর থামানো যায়নি ঋষভকে । হয়তো বিরাটের শততম-তে বিরাট কোহলিকেই তার এই শতরানটি উৎসর্গ করতেন । তাইতো, ৯৬ রানের মাথায় নতুন বলের প্রথম ওভারেই লাকমালের বলে বোল্ড হওয়ার পরেই মুষরে পড়েন ঋষভ । হিসাব বলছে এই নিয়ে ৫ বার নব্বইয়ের কোটায় গিয়ে আউট হয়েছেন তিনি । তবে আগে কোনোদিনই এতটা ভেঙে পড়তে দেখা যায়নি ঋষভকে । দিন শেষে ক্রিজে রয়েছেন বিশ্বস্ত জাদেজা এবং অশ্বিন জুটি ।
যথাক্রমে ৪৫ এবং ১০ রানে অপরাজিত জাদু এবং অ্যাশ ।
ভারত ৩৫৭-৬ (৮৫.০)
ঋষভ ৯৬(৯৭)
বিহারী ৫৮(১০৮)
বিরাট ৪৫(৭৬)
জাদেজা ৪৫(৮৬)*
শ্রীলঙ্কা : লসিথ এম্বুল্ডেনিয়া ২৮-২-১০৭-২
-Rajesh Mallick, 04/03/2022