আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে বসতে চলেছে আইপিএল ২০২২ এর মেগা অকশন । আসন্ন আইপিলের আগেই দেখে নেওয়া যাক কোন টিম কিভাবে তাদের দল সাজাতে চাইবে । এবং তাদের সম্ভাব্য স্কোয়াড এবং একাদশ কি হতে পারে । কোন কোন খেলোয়ার সবচেয়ে বেশি নজরে থাকবে ।

 


আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে বসতে চলেছে আইপিএল ২০২২ এর মেগা অকশন ।
আসন্ন আইপিলের আগেই দেখে নেওয়া যাক কোন টিম কিভাবে তাদের দল সাজাতে চাইবে । এবং তাদের সম্ভাব্য স্কোয়াড এবং একাদশ কি হতে পারে । কোন কোন খেলোয়ার সবচেয়ে বেশি নজরে থাকবে ।

আইপিএল নিলামে যে দশটি দেশী এবং বিদেশী খেলোয়াড় বিশেষভাবে নজরে থাকবে তাদের তালিকা :

দেশীয় প্লেয়ার :

১১) Shivam Dube : সীম বোলিং অলরাউন্ডার, ভারতবর্ষে খুবই কম আছে । তবে বিগত কয়েক বছর ধরে নিজেকে প্রমাণ করলেও শিভাম খুব বেশি একটা সুযোগ পায়নি । তবে গতবছর টুর্নামেন্টের শেষ লগ্নে আবার পরিচিত ছন্দে দেখা যায় শিভাম দুবেকে ।

১০) Avesh Khan : গত বছর দিল্লির হয়ে তার দুর্দান্ত বোলিং সবার নজর কেড়েছিল । দারুন স্লোয়ার বলের বিভিন্ন ভেরিয়েশান আভেশ খানকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছিল । এই খেলোয়াড়টিকে দলে  নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্ট, আর সি বি

৯) Shahrukh Khan :



 বিধ্বংসী ভারতীয় ফিনিশার হিসাবে ঘরোয়া ক্রিকেটে সুনাম অর্জন করার পরেও আইপিএলে খুব একটা সুযোগ পায়নি শাহরুখ খান । গতবছর পাঞ্জাব কিংসের ছন্নছাড়া ম্যানেজমেন্টের জন্যই বিশেষ ভাবে সুযোগ না পেলেও যেটুকু খেলার সুযোগ পেয়েছিলেন তিনি নিজেকে প্রমাণ করেছেন । তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে তার স্থান পারফরমেন্স সত্যিই অনবদ্য । বিশেষ করে বলতে গেলে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টের ফাইনালের কথা বলতে হয় ।
কাজেই, কঠিন পরিস্থিতিতে এই বিধ্বংসী ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন ত্রাতার ভূমিকায় ।
কেকেআর, সিএসকে, পিকে, আরসিবি, এমআই, এলএসজি ইত্যাদি দল প্লেয়ারটিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে ।

৮) Harshal Patel : গতবারের আইপিএলের পার্পল ক্যাপ বিজয়ী হার্শাল প্যাটেলকে দলে নিতে আগ্রহ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর তাতে কোনো অবাক হওয়ার কিছু নেই । তবে বিশেষ করে গুজরাট টাইটানস, লখনউ সুপার জ‍্যায়ান্টস, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস

৭) Devdutt Padikkal : শেষ দুবছর ব্যাঙ্গালোরের হয়ে ওপেনিং করে এই যুব খেলোয়াড়টি বারবার নজর কেড়েছেন তার নিয়মিত পারফরমেন্সের জন্য । এক ঝাঁক স্টার খেলোয়াড়ের ভিড়েও তার খেলার শৈলী এবং নিয়ন্ত্রণ তাকে আলাদা পরিচয় দিয়েছে । এই যুব খেলোয়াড়টি যেকোনো দলের জন্যই একজন নির্ভরযোগ্য ভবিষ্যৎ তারকা হতে পারে । এই খেলোয়াড়টিকে দলে নিতে যেকোনো দলকেই ভীষণ বেগ পেতে হতে পারে । আরসিবি, আর আর, সিএসকে, ডিসি, পাঞ্জাব কিংস, এস আর এইচ ইত্যাদি দল নিলামে তার পিছনে পড়তে পারে ।

৬) Mohammed Shami : 



ভারতীয় বোলিং বিভাগের অন্যতম এই স্তম্ভটিকে নিজেদের দলে নিতে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ইত্যাদি ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়তে পারে । মহম্মদ সামির অভিজ্ঞতা, নির্ভরযোগ্যতা এবং উইকেট টেকিং এবিলিটি তাকে ক্রমশ অনন্য করে তুলেছে ।

৫) Shardul Thakur :


 বিগত কিছু সময় ধরে ভারতীয় ক্রিকেটে "লাক-ফ্যাক্টর" হিসাবে একটা নাম ভীষণ ভাবে উঠে আসছে- শার্দুল ঠাকুর । চেন্নাই সুপার কিংসের এই প্রাক্তনী বিগত কয়েক মাস যাবৎ ভারতীয় দলের স্বার্থে একাধিক বার বল এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন । এই মুহূর্তে ভারতীয় দলের তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । বল হাতে তিনি যেমন সফল ব্যাট হাতেও তার পরিণীতিবোধ তাকে একজন ভালো অলরাউন্ডার বানিয়েছে । এই প্লেয়ারটিকে দলে নিতে তাই ঝাঁপাতে পারে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি । যেমন- চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস...

৪)Yuzvendra Chahal :



 "চালক-চতুর-চাহাল" । এই খেলোয়াড়টির পরিচয় দিতে এই তিনটি শব্দগুচ্ছই যথেষ্ট । ইরফান পাঠানের ভাষায় দীর্ঘদিন যাবৎ 'বোলারদের কবরস্থান' নামে খ্যাত ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ছোট মাঠে খেলেও তার এই সফলতা প্রমাণ করে চাহালের দক্ষতা । যেকোনো কঠিন পরিস্থিতিতেই অধীনায়কের ডাকে সাড়া দিয়ে তুলে নিয়েছেন বহু উইকেট । জিতিয়েছেন অনেক ম্যাচ । লেগ স্পিন বোলিংয়ে দক্ষতার সাথে, ধূর্ত বুদ্ধিমত্তা মিশে গেলে তবেই এখন চাহাল হওয়া যায় । এবার নিলামে অবশ্যই তার ওপরে কড়া নজর থাকবে তার ওপর । কাজেই, চাহালকে দলে নিতে নিলাম টেবিলে হাত ব্যাথা হতে পারে বেশিরভাগ ফ্রাঞ্চাইজির ।

৩) Shikhar Dhawan :



 আইপিএলের বিগত কয়েক সংস্করণের রানের তালিকায় চোখ রাখলেই দিল্লির এই বাঁহাতি ওপেনার ব্যাটসম্যানের ধারাবাহিকতা ও দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায় । তিনি একাধারে যেমন আক্রমণাত্মক তেমনই পরিস্থিতি অনুযায়ী তার খেলার পরিণীতি বোধ তাকে সবার থেকে আলাদা করে । খোলামনের এই খেলোয়াড়টির অভিজ্ঞতার ঝুলি যেকোনো দলকেই সমৃদ্ধ করতে পারে । এমনকি কিছু দল তাকে অধিনায়ক হিসাবেও দেখতে পারেন । তবে তাদের মধ্যে এগিয়ে থাকবে : পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস

২) Shreyash Iyer :



 এই নিলামে যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের নতুন ক্যাপ্টেন খুঁজতে চলেছে, নিঃসন্দেহে তাদের সকলেরই প্রথম পছন্দ হবেন শ্রেয়াশ আইয়ার । প্রাক্তন দিল্লি ক্যাপিটালস অধিনায়কের ভাগ্যে কোন দলের অধিনায়কত্ব জুটতে চলেছে তা শুধু সময়ের অপেক্ষা । এই যুব খেলোয়াড়টি অধিনায়ক হিসাবে তিনি যতটাই চতুর এবং সফল তেমনই নিজের দলের একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান এবং দুর্দান্ত ফিল্ডার । এই প্লেয়ারটিকে দলে নিতে যে টিমগুলো সবচেয়ে বেশি আগ্রহ দেখাতে পারে তারা হলো : কলকাতা নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ।

১) Ishan Kishan :



  এই আক্রমণাত্মক উইকেটকিপার ব্যাটসম্যানের উপর এবারে আইপিএল নিলামে নজর থাকবে সবচেয়ে বেশি । ওপেনিং বা মিডল অর্ডার উভয় ভূমিকাতেই বিধ্বংসী ঈশান কিষানের জুড়ি মেলা ভার । তবে গত সংস্করণে ওপেনিং করতে নেমেই তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন । মুম্বাই ইন্ডিয়ান্স প্রাক্তনী এই পকেট ডাইনামাইট যেকোনো দলের সম্পদ হতে পারে ।  তাই এই নিলামে বেশির ভাগ দলই এই বাঁহাতি ভারতীয় খেলোয়াড়টিকে নিজের দলে রাখতে চাইবে । তবে সে দৌড়ে মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে থাকবে । স্বভাবতই তার ঝুলিতে বেশ বড়ো মাপের অর্থরাশি যুক্ত হলে অবাক হাওয়ার কিছুই নেই ।

বিদেশী খেলোয়ার :

১০) Matthew Wade : KKR, RCB, GT, PKS, SRH
৯) Jason Holder : SRH, KKR, CSK, DC, MI
৮) Faf Du Plessis : CSK, KKR, RCB, GT, LSG
৭) David Warner : LSG, GT, PKS, CSK
৬) Patrick Cummins : KKR, DC, CSK, MI
৫) Liam Livingstone / Aiden Makram : RR, KKR, RCB, MI
৪) Nicholas Pooran/Sh. Hetmyre : KKR, DC,MI, PKS, SRH
৩) Lockie Ferguson : KKR, DC, MI, CSK, PKS
২) Kagiso Rabada : PKS, KKR, MI, CSK, RR,LSG
১) Quinton De Kock : GL, LSG, MI, PSK, SRH



আগামীকাল দেখার কার কোন দলে ঠাঁই হয় । কার ভাগ্যে কেমন শিকে ছেঁড়ে । আগামীকাল আমাদের পেজ এবং ওয়েবসাইট-এ নজর রাখবেন নিলাম সংক্রান্ত সকল আপডেট নিয়ে ।

#IPLAUCTION2022
#IPL
#KKR
#RCB
#CSK
#MI
#GT
#LSG
#RR
#SRH
#PKS
# DC
#SportsEXPERT

The Mallick Empire

Welcome to The Mallick Empire, your number one source for all things like : Sports Updates, Explanatios, books, and others. We're dedicated to providing you the very best of Sports News and updates. And Try to provide you the very best experts' view on Cricket, football etc. Founded in 24th January,2022 by Rajesh Mallick. The Mallick Empire has come a long way from its beginnings in Makardah, Howrah-711409, West Bengal. When Rajesh Mallick first started out, his passion & for Educational purpose especially for enlarging the Sports Lovers, book readers etc. Eco friendly livelihood drove them to start their own business. We hope you enjoy our products as much as we enjoy offering them to you. If you have any questions or comments, please don't hesitate to contact us. Sincerely, Rajesh Mallick Makardah, Howrah-711409

Post a Comment

If you have any Queries, Comments Below

Previous Post Next Post